কোর্স / কোর্স বিবরণ

রুকইয়াহ সম্পর্কিত প্রাথমিক জ্ঞান ও আলোচনা

  • Super admin image

    By - Super admin

  • ৩০ Min
  • (0)

কোর্স বর্ণনা

রুকইয়াহ কী?

রুকইয়াহ অর্থ ঝাড়ফুঁক করা, মন্ত্র পড়া, তাবিজ-কবচ, মাদুলি ইত্যাদি। আর "রুকইয়াহ শারইয়্যাহ (رقيةشرعية)" মানে শরিয়াত সম্মত রুকইয়াহ, কোরআনের আয়াত অথবা হাদিসে বর্ণিত দোয়া দ্বারা ঝাড়ফুঁক করা। তবে স্বাভাবিকভাবে ‘রুকইয়াহ’ শব্দটি দ্বারা ঝাড়ফুঁক করা বুঝায়। এই ঝাড়ফুঁক সরাসরি কারো ওপর হতে পারে, অথবা কোনো পানি বা খাদ্যের ওপর করে সেটা খাওয়া অথবা ব্যাবহার করা হতে পারে। এক্ষেত্রে রুকইয়ার পানি, অথবা রুকইয়ার গোসল ইত্যাদি পরিভাষা ব্যবহার হয়। আর সবগুলোই সালাফে সালেহিন থেকে বর্নিত আছে।

রুকইয়ার বিধানঃ

রাসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রুকইয়াতে যদি শিরক না থাকে, তাহলে কোনো সমস্যা নেই।” (সহীহ মুসলিম, হাদিস নং ৫৫৪৪)
এজন্য আলেমদের ইজমা' হচ্ছে, রুকইয়াহ বা ঝাড়ফুঁক অবশ্যই শিরক এবং কুফর থেকে মুক্ত হতে হবে, এমনকি এসবের সন্দেহও থাকা যাবে না। এজন্য ওলামায়ে কিরাম কয়েকটি শর্তের কথা বলেন, সেসব হচ্ছে:
  1. এর মাঝে (কথা ও কাজে) কোন শিরক-কুফর অথবা হারাম থাকা যাবে না।
  2. যা দ্বারা রুকইয়াহ করা হবে সেটা স্পষ্ট বাক্যে হতে হবে, যার অর্থ ভালোভাবে বোঝা যায়।
  3. দুর্বোধ্য কোন সংকেত বা ভাষায় হওয়া যাবে না, যার অর্থ স্বাভাবিকভাবে মানুষ বুঝে না।
  4. বিশ্বাস রাখতে হবে যে, সুস্থ করার বিষয়টা শুধুমাত্র আল্লাহর হাতে। এখানে ঝাড়ফুঁক বা ঝাড়ফুঁককারির নিজের কোনো ক্ষমতা নাই।

বিশুদ্ধ আক্বিদাঃ

উলামায়ে কিরামের মতে রুকইয়াহ করার পূর্বে এই আক্বিদা স্পষ্ট হওয়া জরুরি, ‘রুকইয়াহ বা ঝাড়ফুঁকের নিজস্ব কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা আল্লাহ তা’আলার, আল্লাহ চাইলে সুস্থ হবে, নইলে নয়।’

রুকইয়ার প্রকারভেদঃ

বিভিন্ন ভাবে রুকইয়া করা হয়, যেমনঃ দোয়া বা আয়াত পড়ে ফুঁ দেয়া হয়, মাথায় বা আক্রান্ত স্থানে হাত রেখে দোয়া/আয়াত পড়া হয়। এছাড়া পানি, তেল, খাদ্য বা অন্য কিছুতে দোয়া অথবা আয়াত পড়ে ফুঁদিয়ে খাওয়া ও ব্যাবহার করা হয়।

পূর্বশর্তঃ

রুকইয়াহ করে উপকার পেতে তিনটি জিনিসের প্রয়োজন।
  • নিয়্যাত (কেন রুকইয়া করছেন, সেজন্য নির্দিষ্টভাবে নিয়াত করা)
  • ইয়াক্বিন (এব্যাপারে ইয়াকিন রাখা যে, আল্লাহর কালামে শিফা আছে)
  • মেহনত (অনেক কষ্ট হলেও, সুস্থ হওয়া পর্যন্ত ধৈর্য ধরে রুকইয়া চালিয়ে যাওয়া)।
লক্ষণীয়ঃ রুকইয়ার ফায়দা ঠিকমতো পাওয়ার জন্য দৈনন্দিনের ফরজ অবশ্যই পালন করতে হবে, পাশাপাশি সুন্নাতের প্রতিও যত্নবান হতে হবে। যথাসম্ভব গুনাহ থেকে বাঁচতে হবে। (মেয়েদের জন্য পর্দার বিধানও ফরজ) ঘরে কোনো প্রাণীর ছবি / ভাস্কর্য রাখা যাবেনা। আর সুরক্ষার জন্য সকাল-সন্ধ্যার মাসনুন আমলগুলো অবশ্যই করতে হবে। আর ইতিমধ্যে শারীরিক ক্ষতি হয়ে গেলে, সেটা রিকোভার করার জন্য রুকইয়ার পাশাপাশি ডাক্তারের চিকিৎসাও চালিয়ে যেতে হবে।

প্রশ্নঃ রাকী কী?
উত্তরঃ যিনি রোগীর উপর রুকইয়াহ করেন বা করবেন তাকে রাকী বলা হয়।
.
প্রশ্নঃ সেলফ রুকইয়াহ কী?
উত্তরঃ রুকইয়াহ রাকীর মাধ্যমে করা ছাড়াও নিজে নিজে রুকইয়াহ করা যায়। নিজে নিজে যে রুকইয়া করা হয় তাকে সেলফ রুকইয়াহ বলে।
.
প্রশ্নঃ আমি কি অন্যের নিয়তে রুকইয়াহ করতে পারব?
উত্তরঃ হ্যাঁ। রোগী সেলফ রুকইয়াহ করলে যা যা করবেন তা ঐ রোগীর নিয়তে অন্য কেউ করতে পারবে। এতেও সুস্থতার আশা করা যায়। যদিও সুস্থতা দেরিতে হতে পারে।
.
প্রশ্নঃ নিজের জন্য রুকিয়ার করার সাথে সাথে আরেকজনের নিয়তে কি আমি রুকইয়াহ করতে পারব?
উত্তরঃ না। আগে নিজে সুস্থ হয়ে অপরের জন্য করতে হবে।
.
রুকইয়ার অডিও সংক্রান্ত
================
প্রশ্নঃ রুকইয়ার অডিও কী?
উত্তরঃ রুকইয়াহ করলে কুরানের যে আয়াত ও হাদীসের দুয়া পড়া হয় তার রেকর্ড করা অডিওই রুকইয়ার অডিও। সেলফ রুকইয়াতে যখন কোন রাকি থাকেন না এবং নিজেও আয়াতগুলো পড়তে পারেন না তখন রুকইয়ার অডিও শুনে চিকিৎসা করা হয়।
.
প্রশ্নঃ অডিও এখন অর্ধেক, বাকিটা পরে এভাবে শোনা যাবে?
উত্তর: না, বরং একসাথেই শুনতে হবে। না পারলে একই ক্যাটাগরির সংক্ষিপ্ত কোন অডিও শুনবেন।
.
প্রশ্নঃ পিরিয়ডের অবস্থায় কি অডিও শোনা যাবে?
উত্তর: হ্যাঁ, যাবে। কিন্তু নিজে তেলাওয়াত করা যাবে না।
.
প্রশ্নঃ একই সাথে কি দুইটা অডিও শোনা যাবে?
উত্তর: না। একটা শোনার খানিক পর আরেকটা শুনবেন।
.
প্রশ্নঃ ৮ সুরার রুকইয়াহ কোনটা? ৮ সুরা কী কী?
উত্তরঃ সুরা ইয়াসিন, সফফাত, দুখান, জীন, যিলযাল, ইখলাস, ফালাক আর সুরা নাস এই ৮ টি সুরাকেই একত্রে ৮ সুরা বলা হচ্ছে। এই ৮ টি সুরার অডিও বর্তমানে ডাওনলোড পেইজের ৮ নং এ পাওয়া যাবে।
.
প্রশ্নঃ আয়াতুল হারকের অডিও কোথায়? আমি পাচ্ছি না।
উত্তরঃ আয়াতুল হারকের অডিও হলো ডাওনলোড পেইজের "আযাব এবং জাহান্নাম সংক্রান্ত আয়াত" শিরোনামের অডিওটা। ৫ এবং ৬ নং এ দুটি অডিও আছে। দুটির যেকোন একটি শোনা যাবে।
.
প্রশ্নঃ অডিও জোরে শুনলে কি সমস্যা হবে আশেপাশের মানুষের?
উত্তরঃ আশেপাশের মানুষদের মধ্যে কারো প্যারানরমাল সমস্যা থাকলে ইফেক্ট হতে পারে। তাই হেডফোনে শোনা উত্তম।
.
প্রশ্নঃ অডিও চলাকালীন ঘুম আসলে তাৎক্ষণিক কি করবো?
উত্তরঃ না ঘুমানোর চেষ্টা করবেন। আর যদি ঘুমিয়েই পড়েন, সমস্যা নাই। অডিও এরপরেও ইফেক্টিভ হবে।
.
প্রশ্নঃ অডিও না শুনে তেলাওয়াত করলে হবে?
উত্তরঃ হবে। বরং নিজে তিলাওয়াত করা উত্তম। এক্ষেত্রে পিডিএফ থেকে পড়া যেতে পারে ruqyahbd.org/pdf
.
প্রশ্নঃ অডিও শুনার নির্দিষ্ট কোনো সময় আছে কি?
উত্তরঃ নাই।
.
প্রশ্নঃ অডিও শোনার আগে অজু করতে হবে?
উত্তরঃ অযু করে শুনতে পারলে উত্তম। তবে অযু ছাড়াও শোনা যাবে।
.
প্রশ্নঃ আমার কোন সমস্যা নাই। আমি কি রুকিয়ার অডিও শুনতে পারব?
উত্তর: আমরা শুনতে মানা করি। কারণ যদি সমস্যা থাকে অার শুনে ইফেক্ট হয় তখন সামলানো কঠিন হতে পারে। তবে এরকম খুব কমই হয়।
.
রুকইয়ার গোসল সংক্রান্ত
প্রশ্নঃ রুকইয়ার গোসল কী?
উত্তরঃ রুকইয়ার আয়াত/দুয়া পানিতে পড়ে ফু দিয়ে বা পানিতে হাত দিয়ে ডুবিয়ে সেই পানি দিয়ে গোসল করাই রুকইয়ার গোসল। বিভিন্ন নিয়মের গোসল আছে।
.
প্রশ্নঃ রুকইয়ার গোসলের পর নরমাল গোসল করা যাবে?
উত্তরঃ হ্যাঁ, যাবে। করাই ভাল।
.
প্রশ্নঃ গোসল কি অডিও শোনার আগে করা যাবে?
উত্তর: গোসল অডিও শোনা বা রুকইয়াহ তিলাওয়াতের পরে করা উত্তম। তবে না পারলে আগেও করা যাবে।
.
প্রশ্নঃ পিরিয়ডের অবস্থায় কি গোসলের পানি তৈরি করা যাবে? না গেলে কিভাবে করব?
উত্তর: না। নিজে তৈরি করা যাবে না। তবে অপর কোন পবিত্র ব্যক্তি তৈরি করে দিবেন। যদি তাও সম্ভব না হয়, তবে পিডিএফ থেকে দুয়া পড়ে পানি তৈরি করতে হবে। (এই লিংক থেকে ২ নং পিডিএফ ruqyahbd.org/pdf এর প্রথম পৃষ্ঠার দুয়াগুলো পড়বেন)
.
প্রশ্নঃ পানি তৈরি করার সময় দেখে দেখে দোয়া/সুরা পড়লে হবে?
উত্তরঃ হবে।
.
প্রশ্নঃ দিনে অডিও শুনে রাতে গোসল করলে হবে?
উত্তরঃ হবে। তবে অডিও শোনার পরে দেরি না করলে ভাল।
.
প্রশ্নঃ একজনের গোসলের পানি দিয়ে দুইজন গোসল করতে পারবে?
উত্তরঃ পানি গায়ে ঢালার মত যথেষ্ট হলে পারবে
.
প্রশ্নঃ অজুর পা ধোয়া পানিও কি নিতে হবে?
উত্তরঃ নিতে না চাইলে বাদ দেয়া যায়।
.
প্রশ্নঃ গোসলের পানি তৈরি করার সময় কবজি পর্যন্ত হাত ডুবালে হবে? নাকি কনুই পর্যন্ত ডুবাতে হবে?
উত্তরঃ কনুই পর্যন্ত বা এর কাছাকাছি ডুবানোর চেষ্টা করবেন
.
প্রশ্নঃ বড় মগে গোসলের পানি তৈরি করা যাবে? নাকি বালতিতেই বেশি পানিতে করতে হবে?
উত্তরঃ বদনজরের রুকিয়ার গোসলে হাত ডুবাতে হয়। তাই সেরকম পাত্রেই পানি তৈরি করবেন।
.
সমস্যা চিহ্নিত করা সংক্রান্ত
=================
প্রশ্নঃ কেউ যাদু করেছে কিনা কিভাবে বুঝা যাবে?
উত্তর: লক্ষন দেখে। এছাড়া রুকিয়ার অডিও শুনিয়েও বোঝা যায়। বিস্তারিত জানতে cutt.ly/sssihr পড়ুন
.
প্রশ্নঃ আমি বদনজরের আক্রান্ত কিনা কিভাবে বুঝব ?
উত্তর: লক্ষন দেখে। এছাড়া রুকিয়ার অডিও শুনিয়েও বোঝা যায়। বিস্তারিত জানতে cutt.ly/sevileye পড়ুন
.
রুকিয়াহ করা সংক্রান্ত
==============
প্রশ্নঃ শুধু অডিও শোনা/শুধু গোসল করলে সমস্যা আছে?
উত্তর: ডাক্তারের ঔষধ একটা খেয়ে অারেকটা না খেলে সমস্যা অাছে? হ্যাঁ, কিছু ফায়দা হবে বটে কিন্তু পূর্ণ উপকারিতার জন্য যা সাজেশন দেয়া হয় ফলো করা উচিত।
.
প্রশ্নঃ গর্ভাবস্থায় রুকইয়া করা যাবে?
উত্তর: আমরা করতে মানা করি এজন্য যেন সন্তানের উপর কোন ইফেক্ট না হয়। তবে গর্ভের সন্তান নষ্টের যাদুর রুকিয়ার ক্ষেত্রে করতে বলি।

কোর্স কারুকুলাম

  • 0 chapters
  • 0 lectures
  • 0 quizzes
  • ৩০ Min total length
Toggle all chapters

ইনস্ট্রাক্টর

Super admin

পবিত্র কুরআন সুন্নাহ দ্বারাও এবিষয়গুলোর সত্যতা রয়েছে। কিন্তু এ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করতে গিয়ে উল্টো আরো সমস্যায় পতিত হতে হয়। কারণ জাদুকর, বদ্য, গণক ইত্যাদি শয়তান জীনের মাধ্যমে এই কাজ গুলো করতে গিয়ে বিভিন্ন শির্ক করে থাকে এবং ভুক্তভোগী রোগীদের দিয়েও প্রত্যক্ষ প্ররোক্ষ ভাবে বিভিন্ন ধরনের শির্ক করিয়ে থাকে। এতে ঈমান ও আমল ধ্বংস হয় এবং শির্ক করার কারণে দুনিয়া এবং আখিরাতে লাঞ্চিত হতে হয়।

তাই মহান আল্লাহ’র একমাত্র সন্তুষ্টির জন্য মানুষদেরকে এই বিষয়ে কুরআন সুন্নাহর আলোকে পরামর্শ দিয়ে চিকিৎসা সেবা প্রদান করাই আমাদের মূল উদ্দেশ্য।

মহান আল্লাহ আমাদের এই সৎ চেষ্ঠাকে কবুল করুক এবং শির্ক এবং শয়তানি সমস্ত কাজ থেকে দূরে রাখুক এবং যারা অসুস্থ তাদেরক আপনার পবিত্র কালামুল্লাহ উছিলায় সুস্থতা দান করুন। আমিন

0 রেটিং
0 Reviews
0 শিক্ষার্থীরা
13 কোর্স

Course Full Rating

0

কোর্স রেটিং
(0)
(0)
(0)
(0)
(0)

রিভিউ পাওয়া যায়নি

সাইন ইন অথবা সাইন আপ রিভিউ পোস্ট করার জন্য ছাত্র হিসেবে

স্টুডেন্ট ফিডব্যাক

অবশ্যই আপনি পছন্দ করতে পারেন

You must be enrolled to ask a question

Students also bought

লেখক দ্বারা আরও কোর্স

Discover Additional Learning Opportunities